ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

দেওয়ানগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


 

মো. সাগর আলী, দেওয়ানগঞ্জ জামালপুর:সময়ের সাথে প্রতিদিন 

মূল প্রতিবেদন:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সাদা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।