ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ইফতার শেষে সাংগঠনিক উন্নয়ন বৈঠকে দেশব্যাপী ১১ টি মহানগর কমিটি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সভাপতি।


নির্বাহী সম্পাদক মোঃ নূরে আলম সময়ের সাথে প্রতিদিন। 

আজ ১৩ মার্চ, রয়েল চাইনিচ রেষ্টুরেন্ট, মুগ্ধা-ঢাকা ।

 বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর মুগ্ধা থানা শাখার সাংগঠনিক উন্নয়ন বৈঠক ও ইফতার ।

উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি,দৈনিক কালের ছবির সম্পাদক,দৈনিক গণজাগরনের সম্পাদক,বার্তা বিচিত্রার সম্পাদকসহ ঢাকা মহানগরের নেতৃবর্গ সহ মুগ্ধা থানা শাখার দায়িত্ববান সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন মুগ্ধা থানা শাখার সভাপতি ও ঢাকা মহানগর শাখার যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুস সবুর রবিন এবং সঞ্চালনা করেন মুগ্ধা থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন। ইফতার শেষে সাংগঠনিক সিদ্ধান্ত :

১) ৮ বিভাগে ৯ টি মহানগর এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশব্যাপী ১১ টি মহানগর কমিটি বাতিল ঘোষণা করা হলো । তবে সকল মহানগরের থানা শাখা গুলো বলবত থাকবে ।

উল্লেখ্য, পরবর্তিতে দেশব্যাপী মহানগর গুলোর থানা শাখা গুলোর দায়িত্ববানদের সমন্বয়ে নিজ নিজ মহানগর কমিটি গঠন করা হইবে । 

বি:দ্র: মহানগর কমিটি না হওয়া পর্যন্ত প্রতিটি মহানগরের থানা কমিটিগুলো নিজ নিজ বিভাগের সভাপতির পরামর্শক্রমে নিজ নিজ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ পরিচালনা করিবেন ।