ডিজাইন: ইমেজ চালু
শনিবার ০১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

পবিত্র রমজান উপলক্ষ্যে মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


শামীম তালুকদার,সময়ের সাথে প্রতিদিন  নেত্রকোণা

নেত্রকোণা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের প্রতাবপুর, মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 ১৩ মার্চ , শুক্রবার প্রতাবপুর হাই স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতাপপুর হাইস্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক মিলন, প্রতাবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, সাংবাদিক বেলায়েত শেখ, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সাইফুল্লাহ সাঈম, দিদারুল হক কায়েস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইফতার মাহফিলে এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক তুহিন।