নেত্রকোণার সাতপাই এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন People’s Aid Foundation। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ১১ মার্চ, বুধবার,বিকেল ৪ ঘটিকায় এই কর্মসূচিতে এলাকার দরিদ্র মানুষ ও রেল কলোনির শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা গত কয়েক বছর ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কবি ও একটিভিস্ট হাফসা ইসলাম মোহ বলেন, “আমরা সব সময় চেষ্টা করি মানুষের মুখে হাসি ফোটাতে। সেই লক্ষ্যেই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সক্রিয় সদস্য সাদমান টিপু, ইমরান হোসেন, আরেফীন সকাল, টিটু মিয়া, গাফফার, অনন্য শেখ, ফারজানা রুবি, সামি এবং কিরণ সহ আরো অনেকেই। তারা সবাই সমাজের কল্যাণে এ ধরনের সেবামূলক কাজে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।