ইমরান হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধি
সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের কিবরিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আদালতে হাজির হয়ে কিবরিয়া জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক তা খারিজ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।