মোহনগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ বাসীর দরখাস্ত
মাননীয় প্রতিমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,
রেলপথ মন্ত্রণালয় ও
নৌপরিবহণ মন্ত্রণালয়ঢাকা, বাংলাদেশবিষয়: মোহনগঞ্জ–ময়মনসিংহ বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালুর আবেদন।
মাননীয় মহোদয়, নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা মোহনগঞ্জবাসীর।
সর্বিনম্র নিবেদন এই যে, মোহনগঞ্জ হতে ময়মনসিংহ রুটে পূর্বে নিয়মিত চলাচলকারী লোকাল ট্রেনটি ৫ই আগস্ট ২০২৪ তারিখের পর থেকে কর্তৃপক্ষ লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়। ফলে নেত্রকোনা জেলার বৃহৎ জনগোষ্ঠী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
উক্ত ট্রেনটি ছিল স্বল্প খরচে, নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াতের অন্যতম মাধ্যম। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও রোগীদের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। বর্তমানে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অনেক ক্ষেত্রে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ যাত্রা করতে হচ্ছে, যা জনস্বার্থের পরিপন্থী।
লোকসানের বিষয়টি যদি থেকে থাকে, তবে তা আদায় ব্যবস্থাপনার ঘাটতির কারণে হতে পারে—এ ক্ষেত্রে জনগণের কোনো ব্যর্থতা নেই। সঠিক তদারকি, টিকিট বিক্রয় ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে ট্রেনটি লাভজনক বা অন্তত সেবামূলক ভিত্তিতে পরিচালনা করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। গণপরিবহন কেবল মুনাফার বিষয় নয়; এটি জনগণের মৌলিক সেবার অন্তর্ভুক্ত।
আপনি মোহনগঞ্জের কৃতি সন্তান ও এ এলাকারই গর্বিত প্রতিনিধি হিসেবে আমাদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তাই এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি—জনস্বার্থ, মানবিক বিবেচনা ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে অতি দ্রুত নেত্রকোনা মোহনগঞ্জ–ময়মনসিংহ লোকাল ট্রেন পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।
আপনার কার্যকর ও সদয় উদ্যোগে এলাকাবাসী উপকৃত হবেন এবং সরকারের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদান্তে,
বিনীত নিবেদক,
এলাকাবাসীর পক্ষে,
নির্বাহী সম্পাদক মোঃ নূরে আলম সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোনা, মোহনগঞ্জ, ও সুনামগঞ্জ বাসি, জোর দাবি।
তারিখ: 23/02/2026২