নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন।
বরিশালের হিজলায় খাল থেকে আরিফ রাঢ়ী (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ রাঢ়ী (১২) উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোশারফ বয়াতি নামে একজনকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন।’"