ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

সীমান্তে রাতভর বিজিবির অভিযানে ৩তিন কোটি টাকার ভারতীয় ঔষধ উদ্ধার


নিজস্ব প্রতিবেদন, সময়ের সাথে প্রতিদিন। 

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাচালান প্রতিরোধে ৩৯ বিজিবির সাফল্য

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় Tapentadol Tablets 100mg আটক করা হয়। উদ্ধারকৃত ঔষধের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,১২,৯৭,০০০/- (তিন কোটি বার লক্ষ সাতানব্বই হাজার) টাকা।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

অধিনায়ক,ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানান, সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোরতা নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।