ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি


সম্প্রতি একটি ফেসবুক আইডি এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে "আইজিপি প্রিজনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি: জামালপুর কারাগারে দুর্নীতির মহোৎসব ও সাংবাদিক লাঞ্ছনা" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে কারাগারের অভ্যন্তরে বিশেষ করে মেডিকেল ওয়ার্ড সম্পর্কে যে তথ্যাদি প্রদান করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদের মূল বিষয়সমূহ:

  • ভিত্তিহীন তথ্য: সংবাদের একাংশে মেডিকেল ওয়ার্ড নিয়ে যে অনিয়মের কথা বলা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সংবাদদাতা তার দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা কোনো ভুক্তভোগী বন্দি/পরিবারের অভিযোগ দেখাতে পারবেন না।

  • অসাধু উদ্দেশ্য: ধারণা করা হচ্ছে, কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অথবা ব্যক্তিগত আক্রোশ থেকে এমন মনগড়া তথ্য প্রচার করা হয়েছে। আমি জেলা কারাগারের মেডিকেলের দায়িত্ব নেওয়ার পর থেকে চিকিৎসা সেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত এবং রোগীবান্ধব।

  • সুবিধাবঞ্চিতদের অপপ্রচার: অনেক সুস্থ বন্দি অবৈধভাবে মেডিকেল ওয়ার্ডের সুযোগ-সুবিধা চেয়ে ব্যর্থ হয়েছেন। নিয়মবহির্ভূত এসকল অনৈতিক আবদার পূরণ না করায় তারা ক্ষুব্ধ হয়ে আমাদের সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

  • সরেজমিন তদন্তের আহ্বান: গণমাধ্যমের মূল কাজ সত্য প্রকাশ করা। আমরা সংশ্লিষ্ট সংবাদদাতাকে আহ্বান জানাই, লোকমুখে শোনা কথায় প্রভাবিত না হয়ে সরেজমিনে তদন্ত করুন। যদি আমাদের কোনো অনিয়ম বা দুর্নীতির সত্যতা পান, তবেই তা প্রকাশ করুন।

আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য এবং আমাদের সেবার মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আশা করি, সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে সবাই বিরত থাকবেন।

প্রতিবাদকারী ,

ডা. মোঃ শামীম রেজা মেডিকেল অফিসার জামালপুর জেলা কারাগার।