নিজস্ব প্রতিবেদন সময়ের সাথে প্রতিদিন
আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম আজাদের কর্মী-সমর্থকদের হয়রানির অভিযোগ তুলে মধুপুরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মধুপুর শহরের স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম আজাদের নিবাচর্নী অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বিভিন্নভাবে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও চাপ প্রয়োগ করছে।
স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম আজাদ এ সময় বলেন, তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন পরিচালনা করতে চান। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয় এবং কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।