সময়ের সাথে প্রতিদিন।
আজ সারাদেশে এক যুগে পে স্কেলের দাবিতে সকল কর্মচারী বৃন্দ আন্দোলনের ডাক দেয়। তার পরিপ্রেক্ষিতেই ময়মনসিংহ স্টেশনে রেলওয়ে কর্মচারীদের অবস্থান, কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল করেন। ২০২৬ জানুয়ারি ১ তারিখ হতে পে স্কেল দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশ হয়নি এবং অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ড.ফাওজুল কবির খান এর বক্তব্যে তীব্র প্রতিবাদে সকল কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আজ আন্দোলনের দ্বিতীয় দিন সকাল থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা,রাজশাহী, লালমনিরহাট,জামালপুর, সহ সকল বিভাগীয় কার্যালয়ের সামনে এবং জেলা কার্যালয়ে আন্দোলনরত কর্মচারীদে অবস্থান ও কর্মসূচি পালন করেছেন । ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ঘোষিত কেন্দ্রীয় শহীদ মিনারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।