ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ০১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

বাংলাদেশ রেলওয়ে মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ লাইনে রুপান্তর করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়


বিশেষ প্রতিনিধি জামালপুর জেলা মোঃজয়নাল আবেদীন আকন্দ 

সময়ের সাথে প্রতিদিন 

বাংলাদেশ রেলওয়ে মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ লাইনে রূপান্তর করার লক্ষ্যে মতবিনিময় সভা জামালপুর হতে-মোঃ জয়নাল আবেদীন আকন্দ বাংলাদেশ রেলওয়ে কানেক্টিভিটি প্রিপারেটরি ফ্যাসিলিটি (RCIPF) প্রকল্পের আওতাধীন টঙ্গী বাইপাস নির্মাণসহ- - - সেতু পূর্ব তারতকান্দি - জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার সেকশনে বিদ্যমান মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ লাইনে রূপান্তর করার লক্ষ্যে ২৮ শে জানুয়ারি ২০২৬ বুধবার বিকাল " সারে ৪ ঘটিকায় মেলান্দহ রেলস্টেশন সংলগ্ন ৫ নং নয়ানগর ইউনিয়ন পরিষদে জনমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ রেলওয়ে কোর্ডিনেটর জনাব সৈয়দ নাজমুল হোসেন, উপস্হিত ছিলেন - ৫ নং নয়ানগর ইউপি'র সদস্য মোঃ আমিন খান, মোঃ আব্দুল গফুর মেম্বার, আসাদুজ্জামান মেম্বার, বণিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ডাঃ মোঃ হাবিবুর রহমান, দলিল লেখক মোঃ মুকুল ও মতবিনিময় সভা আলোকিত করার ভূমিকা রাখেন মোঃ জয়নাল আবেদীন আকন্দ, পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা।