ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮কেজি গাঁজাসহ ১টি সিএনজি এবং ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

সময়ের সাথে প্রতিদিন

এসআই (নিঃ) মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন মাইজহাটি এলাকা হইতে ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকায় ১টি সিএনজি এর পিছনে ইঞ্জিনের ডালার উপর বিশেষভাবে তৈরীকৃত বাক্সের ভিতর হইতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাদল মিয়া (৩৯), পিতা-মোঃ রমজান মিয়া, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং-চিনাইর (পূর্বপাড়া চৌধুরীবাড়ী), থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এসআই (নিঃ) মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৪০ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। দেওয়ান মোহাম্মদ আলী (৫৪), পিতা-দেওয়ান জহিরুল হক, মাতা-রেজিয়া খাতুন, সাং-কাঞ্চন, কেরাব দেওয়ান বাড়ি, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি সিএনজি ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২জন আসামীর বিরুদ্ধে গফরগাঁও এবং কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায়জ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।