ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

শেরপুর জেলা শ্রমিকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম দোয়া মাহফিল


আকাশ চন্দ্র সরকার সময়ের সাথে প্রতিদিন 

শেরপুর জেলা গত ৫/০১/২০২৬ রোজ সোমবার শেরপুর জেলা শ্রমিকদলের উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র খতমে কোরআন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে শেরপুর জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামরুজ্জামান জামান, ফয়সাল খান তোতা, মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, নাহিদ হাসান রুবেল, নুরুল ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম, শফিকুল ইসলাম শান্ত ও আমিনুল ইসলাম হানিফ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি জনাব দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব শওকত হোসেন ,পৌর যুবদল ৬নং ওয়ার্ড এর আহব্বায়ক শাকিল , সদর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি করিম , জেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রুবেল ,রাজু ,জেলা ছেত্রদল এর সাবেক প্রচার সম্পাদক মাহিন,পৌর ছাত্রদল এর সাবেক যুগ্মআহ্বায়ক রনি,সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহান, তরুন শ্রমিক নেতা আরিফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের শ্রমিক নেতা-কর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং ছোট ছোট কোরআনে হাফেজ শিশুরা অংশগ্রহণ করেন। তাঁরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য সম্মিলিতভাবে দোয়া করেন।নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যে ত্যাগ, সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর জীবন, আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।শেষে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়—তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর অসীম রহমতে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত ও নূরে আলোকিত করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।