ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

সময়ের সাথে প্রতিদিন টিভির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা


নির্বাহী সম্পাদক:- মোঃ নূরে আলম 

সময়ের সাথে প্রতিদিন টিভি 

একুশ শতকের সাহসী কলমযোদ্ধা, এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা,কাল পরিক্রমায় মহাকালের গর্ভে বিলীন হলো আরেকটি বছর। উদিত হলো নতুন সূর্য, উন্মোচিত হলো ২০২৬ সালের নতুন দিগন্ত। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে 'সময়ের সাথে প্রতিদিন টিভি এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২৬।আমাদের অঙ্গীকার ও আগামীর পথচলা বিগত বছরগুলোতে আপনারা যেভাবে পেশাদারিত্ব এবং সাহসিকতার সাথে সত্যের সন্ধানে লড়েছেন, তা আমাদের সময়ের সাথে প্রতিদিন টিভি এর শক্তিকে আরও সুসংহত করেছে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নতুন বছরে আমাদের মূল লক্ষ্য হবে।পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সোচ্চার থাকা।আমরা যতদিন বেঁচে থাকব সব সময় সত্য ন্যায় পরায়ন নিষ্ঠার সাথে কাজ করে যাব। অন্যায়ের সাথে যারা কখনো আপোষ করে না তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। ২০২৬ সালে আমরা নিজেকে আবার নতুন করে সাজাই। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার শপথ করি।প্রিয় সহযোদ্ধারা, প্রযুক্তির এই যুগে অপসাংবাদিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের মেধা ও শ্রম অমূল্য। ২০২৬ সাল হোক আমাদের সাফল্যের বছর। দেশের জনগণের কল্যাণে আমরা নাম দিয়েছি সাংবাদিকতায় । কখনোই ছাড়বো না আমাদের এই কলম, সংকটে ও সংগ্রামে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাবো-এই হোক আমাদের নতুন বছরের শপথ।নতুন বছর আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের কলম হোক আরও শাণিত, আপনাদের কণ্ঠ হোক আরও বলিষ্ঠ।