ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা প্রহরী অ্যাসোসিয়েশন


নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা প্রহরীদের এসোসিয়েশন গঠন করা হয়েছে । এবং এই কমিটির তালিকা প্রকাশ করেছে।

এই এসোসিয়েশন উপদেষ্টামন্ডলী হিসেবে রয়েছেন ,

(১) মোঃ মনিরুজ্জামান মনির সভাপতি রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটি ঢাকা

 (২) এ্যাডঃ এম আর মন্জু, সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি ঢাকা।

পরিচালনা কমিটিতে রয়েছে বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা প্রহরীগন।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা প্রহরী অ্যাসোসিয়েশন এর উপদেষ্টার সদস্য এডভোকেট এম আর মঞ্জু বলেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কর্মস্থলে রয়েছে কমিটি। আর এই কমিটির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি বা বিভিন্ন সমস্যার কথা আমরা আমাদের উদ্যতন্ন কর্মকর্তার নিকট বলার এক অন্যতম মাধ্যম এই কমিটি। 

যেমন অ্যাসোসিয়েশনের মধ্যে সভাপতি হিসেবে একজনকে মনোনীত করেছি ।

সে আমাদের সকলের ভাল মন্দ দেখাশোনা করবে এমনকি অন্যায় কিছু হলে তার প্রতিবাদ জানাবে।

আমরা সকলে মিলে যদি কোন বিষয়ে উদ্বোধনের অফিসে যাই তাহলে অফিসারদের কাজের সমস্যা হতে পারে তাই আমরা সকলের মধ্য থেকে একজনকেই দায়িত্ব দিয়ে পাঠাবো এটাই হচ্ছে সংগঠন। এবং সংগঠনের অনেক নীতি রয়েছে যেগুলি আমাদের সকলেরই মেনে চলতে হবে বাধ্যতামূলক। এই সংগঠনের সভাপতি কথাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত যার কোন রকম প্রতিবাদ এই অ্যাসোসিয়েশনের কোন সদস্য অমান্য করতে পারবে না। 

বাংলাদেশ রেলওয়ে প্রহরী অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মনির বলেন যে কোন অফিসার আমাদের পরিচালনা করার জন্য আসেন তারা মনে করেন আমরা তাদের হুকুমের গোলাম। 

কিন্তু ওই সমস্ত অফিসার বলে যান যে আমরা বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। 

কিছু অফিসার আমাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ কর্মে ব্যস্ত রাখে মাঝেমধ্যে মানসিক অত্যাচারও করে থাকে। 

এই সকল অত্যাচারের প্রতিবাদ করতে গেলে চাকরি থেকে ছাটাই করার হুমকি দিয়ে থাকেন। 

আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক কিন্তু কিছু অসাধু অফিসারের কাছে আমরা সেই পাক হানাদার বাহিনীর হাতে যেরকম অত্যাচারিত হতো এই বাংলার মানুষ ঠিক তেমনি আমরাও অত্যাচারিত হচ্ছে কিছু অফিসারদের কারণে। 

আর এই সকল অফিসারের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের সকলেরই এক হয়ে চলতে হবে মানতে হবে বাংলাদেশ রেলওয়ে প্রহরি অ্যাসোসিয়েশনের সকল নিয়ম কানুন। 

তবেই আমরা শান্তিতে ভালোভাবে চাকরি করতে পারব।

একসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রেলওয়ে প্রহরী এসোসিয়েশন এর বিভিন্ন নেতাকর্মী। 

সকলেই তাদের নিজ নিজ বক্তব্য সকলের মধ্যে তুলে ধরেন । যার মধ্য থেকে বোঝা যায় বাংলাদেশের আনাচে কানাচে যত প্রহরী রয়েছে কোন প্রহরী ভালোভাবে চাকরি করতে পারছে না কিছু অসাধু অফিসারদের কারণে।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের নিকট তাদের এই অন্যায় জুলুমের কথা তুলে ধরার জন্যেই গড়ে তুললেছেন বাংলাদেশ রেলওয়ে প্রহরী অ্যাসোসিয়েশন। 

সকলকে ধন্যবাদ জানিয়ে সমস্ত ঘোষণা করেন উপদেষ্টা কমিটির অ্যাডভোকেট এমআর মঞ্জু।