ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীকে দোয়া মাহফিল 


বিশেষ প্রতিনিধি :- জাহাঙ্গীর আলম ,সময়ের সাথে প্রতিদিন: 

অর্গানাইজেশন ফর রিটায়ার্ড পার্সোনাল অব আর্মড ফোর্সেস (অর্পা) এবং বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, শ্রীপুর, গাজীপুর এর উদ্যোগে: স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল প্রয়াত সৈনিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২৭-১২-২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় প্রাক্তন সৈনিক সংস্থার শ্রীপুর অফিসে এক শোকাবহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া উক্ত দোয়া মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরণ করছি; ✦ এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (খন্দকার) (১ জানুয়ারি ১৯৩০ – ২০ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশের একজন বরেণ্য সাবেক সামরিক কর্মকর্তা ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। বিমানবাহিনীতে দীর্ঘ ও গৌরবময় দায়িত্ব পালনের পর তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।

এছাড়াও আমরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি; সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীকে; ১) কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর) ২) সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম) ৩) সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম) ৪) সৈনিক শামীম রেজা (রাজবাড়ী) ৫) মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ৬) লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

উক্ত দোয়া মাহফিলে আরও দোয়া করা হবে:  দেশে ও বিদেশে কর্মরত সকল সামরিক বাহিনীর সদস্য এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনায়। বিশেষভাবে সকল শহীদ ও প্রয়াত সদস্যদের জন্য কেরাত, মোনাজাত ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য ফরিয়াদ জানানো হবে।

সকলকে উপস্থিত থেকে দোয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আপনাদের স্নেহধন্য সার্জেন্ট মোঃ নাজমুল কবির, এসিসি (অব.) সাধারণ সম্পাদকঅর্গানাইজেশন ফর রিটায়ার্ড পার্সোনাল অব আর্মড ফোর্সেস (অর্পা) বাংলাদেশ। এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা শ্রীপুর, গাজীপুর।