ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

"পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল পরিদর্শন


বিভাগীয় প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন  বিথী  রানী দে

আজ ২৪ ডিসেম্বর (বুধবার) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল পরিদর্শন করতে আসেন।
প্রথমে ময়মনসিং জেলার পুলিশ লাইন স্কুলের সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী সহ সকলে মিলে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে নানা রঙের ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়।
 পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনার প্রতি মনযোগী হয় এবং পরীক্ষায় ভাল ফলাফল  করতে পারে সেবিষয়ে শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। 

পরবর্তীতে তিনি পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, বলতে সাধারণত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার (যেমন পুলিশ সুপার) দ্বারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, এবং অবকাঠামো পর্যবেক্ষণ বোঝানো হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নিয়মানুবর্তিতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক পরিবেশ উন্নত করার লক্ষ্যে করা হয় ।হাসপাতালে এসে যেন রোগীরা ঠিকমত সেবা পায় এবং হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্টাফদের  পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের ল্যাব, ওষুধ সরবরাহ শাখা, স্টোর রুম ও ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তিরত রোগীদের খোজখবর নেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষেপে, পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন হলো পুলিশ প্রশাসনের একটি রুটিন কাজ, যা শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।