ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

মাগুরা মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীর চাপ, সীমিত চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে।


 আক্তার হোসেন বাবলু। প্রতিনিধি। 

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর প্রচণ্ড চাপের মধ্যে সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।জানা গেছে, হাসপাতালে মাত্র তিন থেকে চারজন চিকিৎসক দিয়ে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। এতে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।হাসপাতালে বেলা ৩টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ব্যস্ত থাকতে দেখা যায় চিকিৎসকদের। এ সময় পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতিতেও যেতে পারেননি তাঁরা।এ বিষয়ে হাসপাতালের প্রধান ডা. আবু আহসান জানান, “হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। এখন বেলা ৩টা, তারপরও লাঞ্চে যেতে পারিনি। রোগীদের চিকিৎসাসেবা দেওয়া নিয়েই ব্যস্ত রয়েছি।রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম থাকায় হাসপাতালটিতে চিকিৎসাসেবা পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় রোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।