ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নাগেশ্বরীর ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের ব্যাটারী ও প্যানেল চুরি


শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র জানান, প্রতিদিনের মতো পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সোলার সিস্টেমের ব্যাটারি ও সোলার প্যানেল চুরি করে পালিয়ে যায়। সকালে বিষয়টি নজরে আসলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দিরে প্রস্তুতি চলছিল, এর মধ্যেই এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার। এলাকাবাসী মন্দিরের নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় সম্প্রীতি ও পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছেন।