কামরুজ্জামান (সাহু) ব্যুরো চীফ রংপুর।
শিক্ষক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। এতে জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী উপজেলার কুটিপাড়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন। শিক্ষকতা পেশায় নিষ্ঠা,দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। তিনি নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সহধর্মিণী। জানা গেছে, শাহানাজ পারভিন দীর্ঘদিন ধরে কুটিপাড়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন এব,বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এদিকে জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা শাহানাজ পারভিনকে অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক দিবসকে সামনে রেখে এমন স্বীকৃতি শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আরও অনুপ্রেরণা যোগাবে।