ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

মুক্তাগাছা থানা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।


আশরাফুল  আলম, সময়ের সাথে প্রতিদিন :মুক্তাগাছা প্রতিনিধি। 

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল।থানায় পৌঁছালে পুলিশ কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সেবামূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি থানার বিভিন্ন শাখা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়মিত থানা পরিদর্শনের ফলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদানে কর্মকর্তাদের দায়িত্ববোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নিয়মিত পরিদর্শন পুলিশের পেশাদারিত্ব, সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।