ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

সাবেক ছাত্রলীগ নেতাকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগে হাইটেক পার্কে ক্ষোভ, ছাত্রদলের তীব্র অসন্তোষ।


নিজস্ব প্রতিবেদক: সময়ের সাথে প্রতিদিন

 সাবেক ছাত্রলীগ নেতার পুনর্বাসনের চেষ্টায় হাইটেক পার্কে ক্ষোভ, ছাত্রদলের তীব্র অসন্তোষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (২০০১-২০০৩ মেয়াদ) সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী ফ্যাসিবাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগপত্র হাসিল করেন। পরবর্তীতে রাজশাহী পার্ক প্রকল্পের উপ-পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালনকালে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ তছরুপ এবং বিতর্কিত সামিট গ্রুপের সাথে বৈষম্যমূলক চুক্তি সম্পাদনের নেপথ্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সিন্ডিকেটের সহযোগীরা ( উপপরিচালক আতিকুল ইসলাম ও উপপরিচালক নরোত্তম পাল ) বরখাস্ত হলেও তিনি কৌশলে যশোরে বদলি হয়ে দায়িত্বে বহাল থাকেন। সম্প্রতি সেখান থেকে এনে তাকে পুনরায় হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে পদায়ন করার অফিস আদেশ হয়েছে। ফ্যাসিবাদের অন্যতম এই সহযোগীকে হেড অফিসে পদায়ন করা হলে বর্তমান সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে, প্রশাসনিক স্বচ্ছতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং গণমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইবে।উক্ত বদলি ও পুনর্বাসনের খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগর ছাত্রদলসহ আশপাশের তৎকালীন ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদল নেতারা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।প্রশাসনের এই সিদ্ধান্ত বাতিল এবং বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের লক্ষ্যে সরকারে ঊর্ধ্বতন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ।