কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা বিএনপি'র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষায় সাধারণ কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। আলোচনা সভায় দলীয় বক্তারা বিএনপি'র প্রতিষ্ঠা, দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা ও সংগ্রাম এবং দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার সংকল্প ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে উপস্থিত প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের মাঝে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।