ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ইসলামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগ, তদন্তের দাবি।


নিজস্ব প্রতিবেদক:সময়ের সাথে প্রতিদিন। 

জামালপুরের ইসলামপুর পৌরসভার গেট সংলগ্ন দরিয়াবাদ এলাকায় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় সেমাই উৎপাদনের সময় প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য উৎপাদনের মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এতে উৎপাদিত সেমাইয়ের গুণগত মান এবং ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।অভিযোগ রয়েছে, বাবুল মিয়া নামের এক ব্যক্তি কারখানাটি পরিচালনা করছেন। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে কারখানার উৎপাদন পরিবেশ, স্বাস্থ্যবিধি অনুসরণ, প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করুক।এলাকাবাসী আরও বলেন, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে নিরাপদ খাদ্য আইন এবং প্রচলিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি প্রয়োজন।এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।