নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় শ্বশুর ও পুত্রবধূকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা।বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায় আব্দুল জলিল আকন্দের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করে পুলিশ। অভিযানের সময় আব্দুল জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম এবং তার বাবা শফিকুল ইসলামকে আটক করা হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, উদ্ধার হওয়া ৭৪০ বোতল ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা। তবে এই মাদকের মূল হোতা আব্দুল জলিল আকন্দ অভিযান শুরুর আগেই পালিয়ে যান।তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।