ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

গাইবান্ধার পলাশবাড়ীতে হরিদাস চন্দ্র তরণী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন


শ্রীরামকৃষ্ণ  রায়                             ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন। 

গাইবান্ধা, ১৫ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যপাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সেবক হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে মন্দির কমিটি ও স্থানীয় ভক্তরা। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মন্দির কমিটির সদস্য, ভক্তবৃন্দ ও এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীরা অংশ নেন। বক্তাদের দাবি: মিথ্যা মামলায় গ্রেপ্তার মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র দাস, স্থানীয় বাসিন্দা রামু, কৈলাশ, মনোরঞ্জন দাস, সঞ্জয় দাসসহ অন্যান্যরা। বিপিন চন্দ্র দাস বলেন, "হরিদাসের শ্রম ও মেধা বিফলে যাবে না। সরকারের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসনের কাছে অনুরোধ, হরিদাসকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা হয়েছে। এই গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।" ষড়যন্ত্রের অভিযোগ মানববন্ধনে বক্তারা আরও বলেন, হরিদাসকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। বক্তারা আশা প্রকাশ করেন, সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে হরিদাস স্বসম্মানে মুক্তি পাবেন। উল্লেখ্য, হরিদাস চন্দ্র তরণী দাস দীর্ঘদিন ধরে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সেবায় নিয়োজিত ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।