ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রামের উলিপুরে টিউবওয়েলের পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু


শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন 

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বলদিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। যেভাবে ঘটল দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে ছিল। অসাবধানতাবশত বেড়ায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন সাইদুর রহমান। তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করার আগেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। প্রাথমিক কারণ এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আলামত পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।” ঘটনাস্থল পরিদর্শন খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর, পৌর কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পুরোনো ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।