নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার উপজেলার চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) ও তানভীর হোসেন ওরফে সাগর (২৫)।পুলিশ জানায়, শনিবার বিকেলে চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি মামলা করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।