গজনবী চয়ন, সময়ের সাথে প্রতিদিন,নেত্রকোনা জেলা।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. আ. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূইয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী ভূমি কর্মকর্তা নাইম-উল-ইসলাম চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা সাহিত্য সমাজের সম্পাদক ভালোবাসার কবি তানবীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিল বাহার খানসহ স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।সভায় বক্তারা কেন্দুয়ার সমৃদ্ধ লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, পালাগান, সাহিত্য ও ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, লোকজ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কেন্দুয়ার ঐতিহ্য জাতীয় পর্যায়ে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন।কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।