ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ১২ জুন ২০২৬

দৈনিক সময়কাল

ভুরুঙ্গামারীতে মাদক-চোরাচালান রুখতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও’র হুঁশিয়ারি


শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন টিভি। 

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। বৃহস্পতিবার, ১১ জুন সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ এবং সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনায় অংশ নেন:  সরকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক রুকনুজ্জামান।সভাপতির বক্তব্যে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে একসাথে কাজ করতে হবে। মাদক ও চোরাচালানের সাথে কোনো আপস নেই।” পাশাপাশি যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট জোরদার ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সোনাহাট ডিগ্রি কলেজের অ