ঘটনাস্থলের বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। চারদিকে ছড়িয়ে পড়ে ভয়, শোক ও ক্ষোভ। কে বা কারা এত নির্মমভাবে একজন মানুষকে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখে গেল— তা নিয়ে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে রহস্য ও উত্তেজনা।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে কয়েকজন পথচারী ঝোপঝাড়ের পাশে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
বর্তমান সময়ে দেশে একের পর এক হত্যা, নির্যাতন, ছিনতাই ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত এমন নৃশংস ঘটনার কারণে মানুষের মনে প্রশ্ন উঠছে
এই দেশে কি সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা অবশিষ্ট আছে? বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের বেপরোয়া আচরণ সমাজকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।