ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

ভুরুঙ্গামারী উপজেলা জামায়াত আমির আনোয়ার হোসেনের ইন্তেকাল, জানাজা বিকেলে।


শ্রীরামকৃষ্ণ রায় , নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ্ব আনোয়ার হোসেন আজ বুধবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের সন বান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি)-এ যোগদান করেন। দীর্ঘদিন চাকরির পর ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।

অবসরের পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সর্বশেষ তিনি ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভুরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।