বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১ মে ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম।
উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে মনোনীত হয়েছেন সাখাওয়াত হোসেন তালুকদার সজিব। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা।
সজিবের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য দীর্ঘদিনের। তাঁর পিতা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মতিউর রহমান তালুকদার, যিনি আশুজিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সফল আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমপি নুরুল আমিন এমপির একাধিক জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তালুকদার সজিব বলেন,
ছাত্রদলের এই নতুন কমিটি দলের আদর্শ রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,
ত্যাগী, মেধাবী ও পরীক্ষিত ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।
কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।