বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের মাঝে মত বিনিময় ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়া অস্হায়ী কার্যালয়ে এ সভা ১৭ এপ্রিল, শুক্রবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা আহ্বায়ক সাংবাদিক শামীম তালুকদার,নেত্রকোণা ব্যুরো চীফ,দৈনিক আজকের বসুন্ধরা ও জেলা প্রতিনিধি, দৈনিক অপরাধ দমন, সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ,ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক বাংলার দর্পন।
এছাড়া সভায় উপস্হিত ছিলেন, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব,মানিক মিয়া,সি এন এ জেলা ব্যুরো চীফ ও যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর, দৈনিক মাতৃজগৎ, হাবীবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জেলা প্রতিনিধি, সি এন এ,সম্মানিত সদস্য যথাক্রমে দৈনিক সংলাপ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল,দৈনিক জয়সাগর প্রতিনিধি মুজিবুর রহমান,দৈনিক খবরপত্র পূর্বধলা প্রতিনিধি রবিকুল ইসলাম মিথুন আজমী,দৈনিক আমার বার্তা, মদন প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ,সময়ের সাথে প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক নূরে আলম,দৈনিক স্বাধীন বার্তা প্রতিনিধি ইকবাল কবির,নাজিম উদ্দিন,দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাব,কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ, কেন্দুুয়া প্রতিনিধি কাউসার তালুকদার প্রমুখ।
উল্লেখ্য যে,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার পূর্বেকার কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটির বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং গত ১৩ এপ্রিল, ২০২৬ কেন্দ্রীয় কমিটি কতৃক ২৬ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির পরিচিতি সভা,সাংগঠনিক উন্নয়নে মত বিনিময় , পূর্ণাঙ্গ কমিটি গঠনে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেসক্লাব,গভ:রেজি: একটি সাংবাদিক সংগঠন।যার রেজি:নং-৯৮৭৩৬/১২।সমগ্র দেশব্যাপী বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও শাখা কমিটি রয়েছে।উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
"জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতায় নিরাপত্তা "এ সংগঠনের মূল লক্ষ্য।