ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডবাসিকে হোসেন আহমেদ শাহীনের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।


সুজন মিয়া সময়ের সাথে প্রতিদিন ময়মনসিংহ জেলা প্রতিনিধ 

ময়মনসিংহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব হোসেন আহমেদ শাহীন।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।"

​তিনি আরও উল্লেখ করেন যে, ১৯ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটিই তার প্রত্যাশা। ব্যক্তি ও সমাজ জীবনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

​পরিশেষে তিনি ১৯ নং ওয়ার্ডের আপামর জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে জানাই "ঈদ মোবারক"।