ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদন সময়ের সাথে প্রতিদিন। 

ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ ও অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বেলাল আহমেদ সরকার এবং সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ফারুক আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ মাহমুদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি হান্নান আল আজাদ, ভালুকা উপজেলা শাখার হাবিবুর রহমান তরফদার, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেফালী হামিদ, হালুয়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মামুন দেওয়ান এবং সাংবাদিক মনিরুজ্জামান রুবেল মাস্টার, মিথুন আজমী সভাপতি শ্যামগন্জ শাখা। নুর আলম নির্বাহী সম্পাদক সময়ের সাথে প্রতিদিন।  সভাপতি,সাংবাদিক নাজিমুদ্দিন, সহ:সাংগঠনিক সম্পাদক,নেত্রকোণা,পূর্বধলা সভাপতি,মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাবের অন্তর্গত বিভিন্ন উপজেলা শাখার আহ্বায়ক ও সভাপতিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।