ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

জামালপুর মেলান্দহে মাদক ও জোয়ার উপদ্রবে সাধারণ পরিবার বিপাকে


 জামালপুর হতে বিশেষ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।  জামালপুর জেলা মেলান্দহ উপজেলায় মাদক ও জোয়ার উপদ্রবে সাধারন পরিবার বিপাকে জীবন-যাপন করিতেছে । এদের ভয়ে কেহ মুখ খোলার সাহস পাচ্ছে না । গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক বিক্রয়কারী ও জোয়া খেলার বোর্ড পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছে একজন জাতীয় পরিচয় পত্র কার্ড বিহীন PRESS কার্ড মেয়াদ উত্তীর্ণ নামে মাত্র সাংবাদিক পরিচয় দেওয়াকারী সে মাদক বিক্রয়কারী ও জোয়ার বোর্ড হতে প্রতিদিন টাকা নিয়ে পাহারা কাজে লিপ্ত থেকে মেলান্দহ উপজেলার নয়ানগর বাজার মোরে একখান মোবাইল হাতে নিয়ে সন্ধ্যা হতে রাত ১১/১২ টা পর্যন্ত বসে পাহারা দিয়ে যাচ্ছে বলে জানা যায় । বিষয়টি নিয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ সাহেবের সুদৃষ্টি কামনা করা হচ্ছে । এসব অপকর্ম ধরতে হলে - আগে গোপনে মনিটরিং এর মাধ্যমে রেখি করে তাদের আস্তানাগুলো নজরে নিয়ে পরে চৌতুর মুখি কাউন্টার এ্যাটাক করে হাতেনাতে ধরতে হবে । পরে এই পাহারাদার ভূয়া সাংবাদিককে আইনের আওতায় নেওয়া জরুরী হয়ে পরেছে । নছেদ এই ভূয়া সাংবাদিক অনেক এলাকায় এইধরনের পাহারাদার হিসেবে কাজ করে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের মনোবল বৃদ্ধি পাওয়ার সুযোগ করার চাবি কাঠি হিসেবে পরিচিত লাভে ফয়দা লুটে নিচ্ছে । এসব অপকর্মে সহজ-সরল যুবক সমাজ দিন দিন দেখে দেখে ধ্বংসের মুখে পরে যাবে বলে উপলব্ধি করা যাচ্ছে ।