ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

মোহনগঞ্জে যৌথ বাহিনীর অভিযান একজনের কারাদণ্ড ও একাধিক ব্যাক্তিকে জরিমানা


ইমরান হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি 

 সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গতকাল শনিবার (৩১ জানুয়ারি) যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকজনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সতর্কতামূলক নির্দেশনাও দেন। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।