নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশুজিয়া জয়নাথ করোনেশন (জেএনসি) ইনস্টিটিউশনের নবনির্বাচিত অ্যাডহক কমিটির উদ্যোগে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি কৃষিবিদ কে এম সানওয়ার আলম। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মতিউর রহমান তালুকদার, সভাপতি, ২নং আশুজিয়া ইউনিয়ন বিএনপি।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহছেন আহমেদ তালুকদার, সভাপতি, ২নং আশুজিয়া ইউনিয়ন বিএনপি এবং মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক, ২নং আশুজিয়া ইউনিয়ন বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম খন্দকার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, সাবেক সদস্য, জেলা ছাত্রদল; শাহারিয়ার হোসাইন জুম্মন, সাবেক ছাত্রদল নেতা; মাসুদ রানা, জেলা যুবদল নেতা; এবং আব্দুস সামাদ, যুবদল নেতা। উপস্থিত অতিথিরা নবগঠিত অ্যাডহক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরে নবগঠিত অ্যাডহক কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সবশেষে সকল অতিথি ও উপস্থিত সুধীজনের অংশগ্রহণে বিরিয়ানি বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।