ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভুরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সার উদ্ধার*


শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

০৩/০৯/২০২৬

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের তিনটি স্থান থেকে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা ২১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভূরুংগামারী উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলো কিছু অসাধু ব্যক্তি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুংগামারী উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের ইসলামপুরের ১।মোঃ বেলাল মিয়া, পিতাঃ মৃত আকবর আলী, ২।মোঃ মানিক উদ্দিন, পিতাঃ রমিজ উদ্দিন নামক ব্যক্তির বাড়িতে রাতে অভিযানে পরিচালনা করেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ও ভূরুংগামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল হক তারেকের সমন্বয়ে গঠিত উপজেলা প্রশাসনের একটি আভিযানিক দল। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত দুইজন ব্যক্তির নিকট হতে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিদের বসতবাড়ির গোয়াল ঘর,খড়ির মাচা, ধানের গোলা থেকে ৪২ টি বস্তায় মোট ১৫০০ কেজি ইউরিয়া ও ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা অসাধু উপায়ে স্থানীয় সার ডিলারদের নিকট হতে বিপুল পরিমাণে সার সংগ্রহ করে। এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন ভূরুংগামারী উপজেলার সার বিতরণে প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখছে ভূরুংগামারী থানা পুলিশ।