ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নেত্রকোনার, সাংবাদিক মহিউদ্দিনের মাতা মির্জা রশিদা আজাদের ইন্তেকাল।


সালমান আহম্মদ: রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোনার, সাংবাদিক, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিনের মাতা মির্জা রশিদা আজাদ আর নেই। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৪ মিনিটে নেত্রকোনা শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি নেত্রকোনা শহরের মোগলটুলার সম্ভ্রান্ত মির্জা পরিবারের সন্তান এবং ছয় সন্তানের জননী। তাঁর স্বামী মরহুম রফিকুল আজাদ নেত্রকোনা ডাকঘরের সাবেক পোস্টমাস্টার ছিলেন। তাঁদের পৈতৃক নিবাস সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে।মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব একন্দ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে নেত্রকোনা সরকারি কলেজ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।সাংবাদিক মহিউদ্দিন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে তিনি বাংলাদেশ পরিক্রমা, দৈনিক খোলা চোখ, সময়ের সাথে প্রতিদিন, সিএন টিভি ও দৈনিক সংলাপের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক বিজয়ের বার্তা ও দৈনিক মাতৃজগতসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।মির্জা রশিদা আজাদের মৃত্যুতে নেত্রকোনা প্রেসক্লাব, বাংলাদেশ পরিক্রমা পরিবার, সময়ের সাথে প্রতিদিন পরিবারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।